1. info@dainikshomayershangbad.com : editor :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অনলাইন ক্লাসের প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

Reporter Name
  • টাইম আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকারিভাবে জোগান দেওয়া হবে এবং বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা প্রকল্প ঋণ বা অনুদান থেকে আসবে।

২০২৫-২৬ অর্থবছরের একনেকের নবম এবং বর্তমান সরকারের প্রথম সভায় এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,২১৩ দশমিক ৭০৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা করা হয়েছে এবং ২০২৬ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2013 dainikshomayershangbad.com
Theme Customized BY NewsFresh.Com