1. info@dainikshomayershangbad.com : editor :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনলাইন ক্লাসের প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

অনলাইন ক্লাসের প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের

Reporter Name
  • টাইম আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম।

সংগঠনটির সভাপতি এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের ৪টি বিকল্প প্রস্তাব দিয়েছেন অভিভাবকরা।

আশরাফুল হক বলেন, ‘বর্তমান দ্রব্যমূল্যের বাজারে উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে।’

এছাড়া কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

এদিকে অভিভাবক সংগঠনটি ৪টি বিকল্প প্রস্তাব তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখা সম্ভব বলে মনে করে পেরেন্টস ফোরাম।

তাদের প্রস্তাবে ৩+৩ মডেল বাতিল বাতিলের দাবি করা হয়েছে। সপ্তাহে ৪ দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালু রেখে বাকি ৩ দিন স্কুল সম্পূর্ণ ছুটি রাখা। এতে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ-উভয়ই সাশ্রয় হবে।

এছাড়া প্রয়োজনে স্কুলের প্রতিদিনের কার্যঘণ্টা বা ক্লাসের সময় কিছুটা কমিয়ে আনা। শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার নিশ্চিত করার মতো অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ করা।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন খাদের কিনারে ঠেলে দেওয়া না হয়।

সামনেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল। এই গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ করলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ধস নামবে বলে শঙ্কা প্রকাশ করে পেরেন্টস ফোরাম।

নিউজটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2013 dainikshomayershangbad.com
Theme Customized BY NewsFresh.Com