1. info@dainikshomayershangbad.com : editor :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

এস এম সাইম হোসেন
  • টাইম আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

ঈদের আনন্দঘন সময় পার করে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদের তৃতীয় দিন থেকেই নদীপথে ঢাকায় ফেরার চাপ বাড়তে দেখা গেছে।

সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে ঢাকায় ফিরতে থাকেন যাত্রীরা।

এবার ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন কর্মজীবী মানুষরা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে সন্তুষ্ট তারা। জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের আগের ভিড় এড়াতে অনেকেই ইচ্ছাকৃতভাবে পরে যাত্রা করছেন বলে জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2013 dainikshomayershangbad.com
Theme Customized BY NewsFresh.Com